ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
২৯ জুলাই, ২০২৪ ৭:৪৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেস ক্লাবের  অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী বিভাগ দাবি মেনে নেওয়ায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার এর অংশ হিসেবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। ‌ এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পেশ করেন সমন্বয়ক আরমান সিকদার। উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াদ মোল্লা ও রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান  বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি চাকুরীতে কোটা সংশোধনের দাবিতে আন্দোলন সংঘটিত হয়।
 এই আন্দোলনে অনেকে অপ্রত্যাশিতভাবে  আহত ও নিহত হয়েছে। এছাড়া ও বাষ্ট্রীয় অনেক সম্পদ  এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, বাংলাদেশ টেলিভিশন ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে ও কখনোই কাম্য নয়।
আমরা এই সকল  অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই।
আমাদের প্রধান দাবি ছিলো কোঠায় যৌক্তিক সংস্কার যা ইতোমধ্যেই ‌আপিল বিভাগের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের  মাধ্যমে প্রজ্ঞাপন আকারে জারি করে। 
এখন সব ধরনের চাকুরীতে ৯৩% মেধা কোটা পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ২ শতাংশ অন্যান্য কোঠা সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করে, এইজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‌অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার কর্তৃক পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের উদ্যোগে যে সমস্ত আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। এখন আমাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার  লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।