এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা রেল স্টেশন সংলগ্ন বগাইলগামী সার্ভিস উত্তর পাশে ব্রিজের নিচ থেকে ভাঙ্গা থানার এসআই রাকিব এবং এএসআই পরিতোশ সহ ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল,রামদা, লোহার রড,চাকু সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতীর ছেলে কালাচান খয়রাতী(২১), পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম(৩২), পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২৫), আতাদী গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ(৩৫), গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন(৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম(৩০)। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে পুলিশ জানায়। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।