এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী । বুধবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে নির্মানাধীন ফোরলেন সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ডাঃ নয়নমনি, ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোবারক মিয়া, সাবেক জনপ্রতিনিধি বাবুল মিয়া , সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ।এ সময় বক্তারা বলেন, ফোরলেন কাজের জন্য অপরিকল্পিতভাবে জলাধার ভরাট করায় সুহিলপুর ও নন্দনপুর ইউনিয়নের লক্ষাধিক লোক পানিবন্দী অবস্থায় জীবন-যাপন করছে।গত ২/৩ বছর যাবত এখানে প্রায় ১ হাজার একর জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।এছাড়া জলাবদ্ধতার কারনে এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগব্যাধীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বক্তারা আরও বলেন, পানি নিষ্কাশনের জন্য বর্তমানে ড্রেনেজ ব্যাবস্থায় যে কাজ চলছে তা পর্যাপ্ত নয়। লক্ষাধিক মানুষকে জলাবদ্ধতার হাত রক্ষার পাশাপাশি কৃষি ও কৃষকদের রক্ষায় বড় পরিসরে ড্রেণেজ ব্যবস্থা চালুর দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্দ জনতা কুমিল্লা -সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। জনদুর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
জানু ৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
হলিউড | ২৩ জুন, ২০২৬
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।