এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা বারোটায় ফরিদপুর সিভিল সার্জনের অফিসের সামনে সিভিল সার্জনের প্রধান সহকারী সরদার জালাল উদ্দিন ও সিভিল সার্জন অফিসের সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের দাবিতে উক্ত বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্ত ও সোহেল রানা। তারা বিগত দিনে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি সরদার জালাল উদ্দিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে আলোচনা করেন। এবং আগামী রবিবারের মধ্যে তাকে উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
তারা বলেন বাংলাদেশে আর কোন দুর্নীতি করতে দেয়া হবে না। এবং যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে এবং তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
এর আগে প্রধান সহকারি সরদার জালাল উদ্দিনের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপরে সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানু ৪, ২০২৫
জুলাই ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।