এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের জন্য কোরবানির আয়োজন করেছে। ঈদের দিন বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় থাকবে কোরবানির মাংস দিয়ে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কোরবানি কমিটির সদস্য সচিব ড. মো. ফেরদৌস রহমান জানান, “হলে থাকা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং দায়িত্বে থাকা পুলিশ, আনসার, ড্রাইভার ও কর্মচারীদের জন্য একটি গরু ও দুটি ছাগল কোরবানি করা হবে।”
এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নিজে উপস্থিত থেকে সবাইকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেবেন। তিনি বলেন, “বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের কথা ভেবেই এ উদ্যোগ। বিশ্ববিদ্যালয়কে আমি একটি মানবিক পরিবারে রূপ দিতে চাই, যেখানে সবাই একে অপরের পাশে থাকবে।”
কোরবানির মাংস ক্যাম্পাসের গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হবে। পাঠানো হবে স্থানীয় এতিমখানায়ও। প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কাছে।
এর আগে রমজান মাসে প্রায় ৩ হাজার শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতারের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই আয়োজনও পেয়েছিল ব্যাপক ইতিবাচক সাড়া।
বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের মানবিক উদ্যোগ আগামী দিনেও নিয়মিত হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।