এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মো. জিসান খান (১৮) নামের এক কলেজছাত্র। শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা-ফরিদপুর সড়কের কাউলিকান্দা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে কাউলিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।