এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় বন বিভাগের রোপণ করা বিভিন্ন প্রজাতির মূল্যবান সরকারি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক গাছ চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিহ্নিত দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ।
সরেজমিনে জানা গেছে, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের লাঙ্গুলিয়া-বিদ্যাধর সড়কের দুই পাশে দীর্ঘদিন আগে বন বিভাগের উদ্যোগে আকাশমনি, মেহগনি ও শিশুসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। দীর্ঘ পরিচর্যার পর গাছগুলো বেশ বড় ও মূল্যবান হয়ে ওঠে। তবে বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র রাতের আঁধারে সুযোগ বুঝে সড়কের গাছগুলো কেটে সাবাড় করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ চক্রটি সড়কের দুই পাশ থেকে বড় বড় গাছ কেটে নিয়ে যায়। সকালে বিভিন্ন স্থানে কেবল গাছের কাটা গোড়া পড়ে থাকতে দেখা যায়। চোখের সামনে সরকারি সম্পদ এভাবে লুটের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি গাছের কাটা গোড়া পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে বিদ্যাধর গ্রামের হাসান গাজীর ছেলে মো. রিয়াজ গাজী (২৬) এবং একই গ্রামের মৃত সৈয়দ ওমর আলীর ছেলে সৈয়দ বাবু আলীর (৩২) সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দ্রুতই আদালতে নিয়মিত মামলা দায়ের করা হবে।"
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. রিয়াজ গাজী ও সৈয়দ বাবু আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম বলেন, "বন বিভাগ অনেক কষ্ট ও অর্থ ব্যয়ে সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিল। যারা রাতের আঁধারে সরকারি সম্পদ চুরি করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।"
সচেতন মহলের দাবি, সরকারি সম্পদ রক্ষা এবং সড়কের দুই পাশে থাকা অবশিষ্ট গাছগুলো বাঁচাতে বন বিভাগের নজরদারি বাড়ানোর পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদার করা জরুরি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।