এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কঠুরাকান্দি ঘোড়ামাড়া চন্দনা ব্রিজের পাশে সরকারি জায়গা দখল করে ব্রিজ ও রাস্তা রক্ষাকৃত ব্লক সরিয়ে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যাক্তি একই এলাকার মৃত হামেদ আলী শেখের ছেলে মো. আরশেদ আলী শেখ। এব্যাপারে এলাকাবাসী একত্র হয়ে অভিযুক্ত আরশেদ আলী শেখের নামে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াকান্দি ঘোড়ামাড়া চন্দনা নদীর উপরে নির্মিত ব্রিজের পাশে ব্রিজ ও রাস্তা রক্ষা বাধের ব্লক ভেঙে ঘর তৈরি করছে আরশেদ আলী শেখ। স্থানীয় এলাকাবাসী বারবার নিষেধ করা সত্বেও ঘর নির্মাণ বন্ধ করেননি অভিযুক্ত আরশেদ। অবশেষে এলাকাবাসী বাধ্য হয়ে সকলের যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে এলাকাবাসির পক্ষে মালেক, ফয়েজ, কুদ্দুছ, কুমারেশ ও আব্দুল্লাহ নামের বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, ব্রিজ ও রাস্তার ব্লক তুলে সরকারি জায়গা দখল করে আরশেদ আলী জবর-দখল করে ঘর তৈরি করছে। আমরা বারবার নিষেধ ও কাজে বাধা দেয়ার পরেও সে ঘর তৈরি বন্ধ করেনি। এমতাবস্থায় আমরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি।
এব্যাপারে অভিযুক্ত আরশেদ শেখের মুঠোফোনে ফোন করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হাসিবুল হাসান জানান, এব্যাপারে একটা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ডিসেম্বর ১৬, ২০২৪
মে ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।