এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে এক রাতে এক গ্রাম থেকে তিনজন কৃষকের সাতটি গরু এবং দু‘টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পরেছে।
ওই গ্রামের জাফের আলীর ছেলে জাকির হোসেন জানান,সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখি দু‘টি গরু ও দু‘টি ছাগল চুরি হয়ে গেছে। দু‘টি গরু প্রায় দেড় লক্ষটাকা এবং ছাগল দু‘টির প্রায় ২০হাজার টাকা দাম হবে বলে জানান তিনি।
একই গ্রামের মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে সাইদার রহমান জানান, গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুইলক্ষ টাকা হবে । এছাড়া ওই রাতেই তার ভাই রাজার গোয়াল ঘরের তালা কেটে দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। ওই দুটি গরুর মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে এসব চুরির ঘটনায় সোমবার সকালে আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন,গরু-ছাগল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জরিতদের গ্রেফতার ও গরু-ছাগল উদ্ধারের চেষ্টা চলছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।