এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট করার দায়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ। উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারাণদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সাদ্দাম হোসেন নারাণদিয়া এলাকার আফতাব হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার নারাণদিয়া এলাকার সাদ্দাম হোসেন নামে এক যুবক তার ফেসবুক আইডি হতে 'কুকুরের বাচ্চা গুলো দেখতে এইরকমই হয়' পোস্ট দিয়ে কয়েকজন হুজুরের ছবি দিয়ে আপলোড করে। উক্ত পোস্টটি এলাকার কিছু লোক দেখতে পেয়ে সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করলে সে নিজে ওই পোস্ট ফেসবুকে আপলোড করেছে মর্মে স্বীকার করায় উক্ত এলাকার মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সালথা থানা পুলিশ সাদ্দাম হোসেনকে আটক করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান , ফেসবুক হুজুরদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় সাদ্দাম হোসেন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফেব্রু ১৫, ২০২৫
অক্টোবর ১৯, ২০২৪
নভেম্বর ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।