এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে নৃত্য মহলের উদ্যোগে নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও পরবর্তীতে নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অনুভূতি ব্যক্ত করেন হাসান আব্দুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ফরিদপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।
সভায় বক্তারা এ ধরনের নৃত্য অনুষ্ঠানের আয়োজনের জন্য এই সংগঠনকে ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনটি ফরিদপুরের কোমলমতি শিশুদের সাংস্কৃতিক কর্মকান্ডে আগামী দিনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে নৃত্য মহলের সভাপতি হাসিবুজ্জামান হাসিবের পরিচালনায় সুমন ও মুন্নার সহযোগিতায় সংগঠনের নিজস্ব শিল্পীরা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। উল্লেখযোগ্য সকল দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন।
সেপ্টেম্বর ৩০, ২০২৪
সেপ্টেম্বর ২১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।