এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে রাজু হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাত এলাকায় নিজ বাড়ির পাশে পুকুরে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন।
স্থানীয়রা জানান,শিশুটির দাদি যখন শিশুটিকে দেখা শোনা ও গরুকে পানি খাওয়াচ্ছিলেন ও পরিবারের অন্য সদস্যরা নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন । এ সময় রাজু বাইরে বাঁশের কঞ্চি দিয়ে খেলা করছিলো। কিছুক্ষণ পর রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দাদী। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে রাজুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন জানান, পুকুরের পানিতে ডুবে রাজু নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার ।
মার্চ ২৭, ২০২৪
সেপ্টেম্বর ১৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।