এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে আকস্মিক এক টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে বেশ কয়েকটি বসতঘর ও গাছপালা। ভয়াবহ ঝড়ো হাওয়ার এই ঘটনায় অন্তত ৫-৬টি পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালবেলায় হঠাৎ করে দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা প্রবল বাতাস ও ঝড়ো আবহাওয়া মুহূর্তেই রূপ নেয় টর্নেডোতে। ৫নং ওয়ার্ডের হাবিবিয়া গ্রামের দক্ষিণ পাশে ঘূর্ণিঝড়ের মতো সেই ঝড়ে বড় বড় গাছ উপড়ে গিয়ে বাড়ির ওপর পড়লে বসতঘরের টিনের চালা ভেঙে পড়ে। মুহূর্তেই ধসে পড়ে বেশ কিছু ঘর, নষ্ট হয় গাছপালা ও ফলজ বাগান।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা নুরনবী জানান, “ঝড়টা এত দ্রুত এসেছিল যে কিছুই বোঝার সময় পাইনি। হঠাৎ দেখি বড় গাছ আমার ঘরের ওপর পড়ে গেছে। কোনোমতে স্ত্রী-সন্তান নিয়ে বেরিয়ে এসেছি।”
একই এলাকার বাসিন্দা নুর মাওলা জানান, “আমরা সবাই কৃষক বা দিনমজুর। ঘরবাড়ি তো গেলই, এখন আমাদের ফলজ গাছও আর নেই। এই অবস্থায় বড় বিপদে পড়েছি।”
খবর পেয়ে ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া শুরু করেছেন। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা বলেন, “ঘটনার খবর পেয়ে লোক পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হবে।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড় ও টর্নেডোর মতো দুর্যোগ দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জানু ৩০, ২০২৫
মে ১৫, ২০২৪
ডিসেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।