এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে দুপুর ২টার দিকে নুরুল হককে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
হাসপাতাল থেকে বের হয়ে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, “নুরুল হক নুরের মতো আর কাউকে যাতে এভাবে অত্যাচারিত হতে না হয়, সে দাবি করছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। তাঁর মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মার্চ ২৬, ২০২৬
নভেম্বর ১০, ২০২৫
ডিসেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।