এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় ফেন্সিডিল সহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি।
অর্চনা প্রসাদ নওগাঁ জেলা সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।
এব্যাপারে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, আটককৃত নারী অর্চনা প্রসাদ দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সাথে জড়িত। তিনি নিজেই তার বাসা থেকে মাদক বিক্রি করেন। এর আগেও নওগাঁ সদর থানায় তার নামে ৫টি মাদক মামলা হয়েছিল। এরিমাঝে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ আরো জানান, আটকের পর তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফেব্রু ৬, ২০২৬
জুন ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।