এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পোরশায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই হামিদুল গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর বালাশহীদ এলাকার দক্ষিণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতা মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও পূর্ব দিয়াড়াপাড়া আজাদের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ মৌজার দক্ষিণে রনশদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত্যু জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম, রহিমের ছেলে ইসমাইল ও বারকুল্লার সঙ্গে বিরোধ চলছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। মঙ্গলবার দুপুরে বিবদমান জমি মাপের সময় রহিম ও তার ছেলের সঙ্গে মাইদুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। ছুরির আঘাত করে তারা পালিয়ে যায় এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ওসি শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ আসামিদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা করছে।
ফেব্রু ২৫, ২০২৬
ফেব্রু ১৬, ২০২৬
নভেম্বর ২৫, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।