এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা মাঠ ও মসজিদ চত্বর প্রদক্ষিণ করে। পরে সেখানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তারসহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতি মাসের প্রথম সপ্তাহে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
আগস্ট ১১, ২০২৪
এপ্রিল ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।