এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ছাগলের ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জল হোসেন বড়থা বাজার থেকে ব্যবসা শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাকিলা বেগম বলেন, “প্রতিদিনের মতো সেদিনও বাজার শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। রাত ১০টার দিকে খবর পাই, উজ্জলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি তিনি আর নেই।” এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, “ঘটনার পরপরই প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর হোসেন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
আগস্ট ৩১, ২০২৪
এপ্রিল ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।