এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক সাময়িকী ‘আত্রাই পত্রিকা’র প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আত্রাই পত্রিকা’ পরিবার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ফরিদুল আলম পিন্টু। তিনি বলেন, “আত্রাই পত্রিকা আমাদের মাটি ও মানুষের কণ্ঠস্বর। স্থানীয় সাহিত্য-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।”
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ। তারা এই উদ্যোগকে অভিনন্দন জানান এবং এর দীর্ঘস্থায়ীত্ব কামনা করেন।
আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক আবু হেনা মুস্তফা, গবেষক তামিম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শিক্ষাবিদ একেএম ওয়াহিদ উদ্দিন, সমাজসেবক খাজা নিজাম উদ্দিন, শেখ আনিছুর রহমান, লেখক জাকির হোসেন, পলি রানি, জয়িতা, ইলিয়াস আহমেদ, সিনথিয়া, আফরিন আলো, সাদিয়া, মোরাদ, কাজী আবু জাফর, কবি মোজাম্মেল হোসেন, সাথি, সাবিনা ও রিজভী প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।