এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’-এ এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া রিসোর্টটির সামনে এক নারীর হৃদয়বিদারক আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কান্নায় ভেঙে পড়ে ওই নারীকে বারবার আর্তনাদ করে বলতে শোনা যায়, ‘আমার সাইফকে আইন্না দাও।’ তাঁর এই বুকফাটা আকুতি সামাজিক মাধ্যমে গভীর শোকের ছায়া ফেলেছে।
জানা গেছে, ছুটির অবকাশে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন ওই নারী। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে। তবে তিনি যাঁর জন্য কাঁদছিলেন, সেই ‘সাইফ’ তাঁর কী সম্পর্কের কিংবা অগ্নিকাণ্ডে তাঁর কোনো ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাতটার দিকে রিসোর্টটিতে আকস্মিক আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের ভেতরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। তিনি জানান, অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেতরে তল্লাশি চলছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে অন্তত ১৭ জন পর্যটক অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই পর্যটক। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আগুনে একাধিক ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা ও তাঁদের পরিচয় পুরোপুরি নিশ্চিত করতে কিছুটা সময়ের প্রয়োজন।
এদিকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
অক্টোবর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।