ফরিদপুরে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২১, আক্রান্ত ছাড়াল ৬ হাজার ৮০০

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:৪৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২১, আক্রান্ত ছাড়াল ৬ হাজার ৮০০

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৩ জনে এবং এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২১ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২১ জন রোগী ভর্তি হন। আক্রান্তদের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ১৬ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার ৫ জন রয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৫৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি না হলেও সেখানে আগের ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বোয়ালমারী উপজেলায় সর্বোচ্চ ২৮ জন এবং সালথায় ২৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন হাম সন্দেহভাজন রোগীর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার সার্বিক হাম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।