এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং পরিবেশের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) হাসপাতালটি পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন হাসপাতালের আহ্বায়ক অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান শামীম।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের যথাসময়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে একটি স্বাস্থ্যবান্ধব পরিবেশ বজায় রাখতে হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
এ সময় চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “চিকিৎসাসেবা একটি মহান ও মানবিক পেশা। তাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সেবাগ্রহীতা ও রোগীদের প্রতি সর্বোচ্চ মানবিক ও আন্তরিক আচরণ করতে হবে।” হাসপাতালের সুনাম ও সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান শামীম পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
নভেম্বর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।