এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানের প্রারম্ভে বাউল সম্রাটের জীবন ও কর্মের ওপর একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা লালন শাহের জীবনদর্শন, সাম্য ও মানবতার বার্তার ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, লালন সাঁইজির অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী দর্শন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের আদর্শ বর্তমান সময়ে আরও বেশি প্রাসঙ্গিক।
বক্তারা ফকির লালন শাহের এই সার্বজনীন মানবতাবাদী দর্শন ও সম্প্রীতির চেতনা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ এবং লালন করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর কালজয়ী দর্শন ও সৃষ্টির মর্মবাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে লালনগীতি পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
এপ্রিল ২৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাগুরা | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।