এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া প্রায় ২০ কেজি মাছ ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুরে বড়শি ফেলে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ কেজি মাছ শিকার করেন ওই কর্মকর্তা। পরে রাতে মাছগুলো ককশিটের বক্সে ভরে গোপনে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে মাছসহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় দেয়।
এদিকে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জব্দকৃত মাছগুলো প্রকাশ্য নিলামে তোলা হয়। নিলামে অংশ নিয়ে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী মো. জাকির হোসেন ১ হাজার ৫০০ টাকায় মাছগুলো কিনে নেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর মুঠোফোনে জানান, "আমি বর্তমানে একটি প্রশিক্ষণে আছি। বিষয়টি সম্পর্কে দ্রুতই খোঁজ নেওয়া হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, "সরকারি পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ শিকার করে খাদ্য কর্মকর্তা অন্যায় করেছেন। তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাছ নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রশিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
অক্টোবর ১০, ২০২৫
অক্টোবর ১৯, ২০২৬
নভেম্বর ২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।