কক্সবাজারে রিসোর্টে আগুন: উদ্ধার সহায়তায় বিজিবি

অনলাইন ডেস্কঃ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:২৯ পিএম
শেয়ার করুন:
কক্সবাজারে রিসোর্টে আগুন: উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকতসংলগ্ন পাটকটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতা জোরদার করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নিয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্যানুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় উদ্ধারকাজে বিজিবির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের খবর পায় উখিয়া ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।