এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার ৪টি ইউনিয়নের ২৭০ জন কৃষককের হাতে কৃষি প্রণোদনার নানা ধরনে বীজ তুলে দিল উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যৌথ আয়োজনে মঙ্গলবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের প্রাঙ্গনে
২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমের ভূট্টা,সরিষা,
সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, অড়হড় ও ফেলন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় বিনামূল্য বীজ ও সার বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছরে প্রদর্শনী হিসেবে ২৭০ জন কৃষকদের মধ্যে ভূট্টা হাইব্রীট চাষী, ২০ জন কৃষক প্রতিজনকে ভূট্টা বীজ ২ কেজি,ডিএপি ও এমওপি সার ৩০ কেজি বিতরণ করা হয়। সরিষার উফশী চাষী ৭০ জন প্রতিজনকে সরিষা বীজ ১ কেজি, ২০ কেজি সার,সূর্যমূখী হাইব্রীট চাষী ১০ জন প্রতিজনকে সূর্যমূখী বীজ ১ কেজি,২০ কেজি সার,চীনাবাদাম উফশী চাষী ১০০ জনের প্রতিজনকে চীনাবাদাম বীজ ১০ কেজি ও ১৫ কেজি সার,শীতকালীণ উফশী পেয়াজ ১০ জন চাষী প্রতিজনকে পেয়াজ বীজ ১০ কেজি,২০ কেজি সার,ফেলন উফশী চাষী ৩০ জন প্রতিজনকে ফেলন ০৭ কেজি ও ১৫ কেজি সার,অড়হড় উফশী চাষী ৩০জন প্রতিজনকে অড়হড় বীজ ০২ কেজি ও ১০ কেজি সার বিতরণ করা হয়।
বিতরনে সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মকর্তা পিআইও মসফিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্তসহ উপ- সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মে ১১, ২০২৫
নভেম্বর ২৬, ২০২৪
মার্চ ১৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।