এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরপ আলুসহ নিত্যপণ্যের বাজারে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা ৩০ মিনিট পর্যন্ত উক্ত অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ফরিদপুর সদর উপজেলার ভাঙ্গা রাস্তার মোড় ও চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৬,৫০০/- এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক ফরিদপুর সদর উপজেলার হাজী শরীয়তুল্লাহ বাজারে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৩,০০০/- জরিমানা করা হয়েছে। টাস্কফোর্সে সর্বমোট ৫জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৯,৫০০/- জরিমানা করা হয়। আলু খুচরা পর্যায়ে ৭০/-দরে বিক্রি হলেও অভিযানের কারণে প্রতি কেজি ৬৬/- দরে বিক্রি হয়। কেজি প্রতি আলুর দাম ৪/- কমেছে।অভিযানে শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ন আনসারের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
ফেব্রু ২৭, ২০২৪
অক্টোবর ১৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।