এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজিতে জড়ায়, তাহলে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলের ভাবমূর্তি নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সালথার মাটিতে দুর্নীতিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে। আমার বাবার নাম, বিএনপির নাম এবং ধানের শীষের নাম আমি কখনো কলঙ্কিত হতে দেব না। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অন্যের সমালোচনা করার আগে প্রত্যেককে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে।
শামা ওবায়েদ বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। বাবার মৃত্যুর পরও আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো সবকিছু করতে পারিনি, কিন্তু কাউকে ক্ষতি করিনি। আমার কাছে সবাই নিরাপদ—সব ধর্ম, সব দল, সব মতের মানুষ নিরাপদ।
তিনি বলেন, নগরকান্দা ও সালথার মসজিদ-মাদ্রাসা এবং আলেম সমাজের পাশে তার বাবা আজীবন ছিলেন। এমন কোনো মসজিদ-মাদ্রাসা নেই যেখানে তার বাবা সহযোগিতা করেননি। আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন—যা আগে কোনো সরকার দেয়নি।
সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। আমরা সবাই মানুষ—হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করি। আপনারা দেখেছেন, গত বছর দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা দিন-রাত পূজা মণ্ডপ পাহারা দিয়েছে।
তিনি দৃঢ়ভাবে বলেন, আমি জীবিত থাকলে ইনশাল্লাহ নগরকান্দা ও সালথায় সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে এবং সমান সুযোগ-সুবিধা পাবে। এটাই গণতন্ত্র, এটাই বিএনপির আদর্শ।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। শিশুদের খেলাধুলার বিষয়ে তিনি বলেন, এখানে একটি সুন্দর মাঠের ব্যবস্থা করা হবে, যাতে শিশুরা খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা বিকাশ করতে পারে।
মা-বোন ও শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মানবিক সালথা গড়তে হলে ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, সাবেক প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আগস্ট ৬, ২০২৫
ফেব্রু ১৭, ২০২৪
সেপ্টেম্বর ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৯ আগস্ট, ২০২৬
সিলেট | ৯ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।