এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সিনেমার কায়দায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যের একটি ডাকাত দলকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— বশির হাওলাদার (৫৬), কাজল ইসলাম জিকু (৩০), হীরা বেপারী (৪৮), মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), রুবেল রানা (৩০) ও ফয়সাল রাব্বি (২১)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি সিলভার রঙের হায়েস মাইক্রোবাস সন্দেহজনক গতিতে পদ্মা সেতুর টোল প্লাজার দিকে এগোচ্ছিল। বিষয়টি আঁচ করতে পেরে ডিবি পুলিশের একটি টহল দল গাড়িটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালকের বাম পাশের সিটে বসা এক ব্যক্তি হাতে থাকা ওয়াকিটকি দেখিয়ে দাপটের সাথে নিজেকে ‘ডিবি পুলিশ অফিসার’ হিসেবে পরিচয় দেয়।
আসল ডিবি পুলিশ সদস্যরা গাড়িটিকে চ্যালেঞ্জ করলে ছদ্মবেশী ডাকাতরা আতঙ্কিত হয়ে পড়ে এবং গাড়ির দুই পাশের জানালার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তাদের ঘেরাও করে ফেলে এবং ৬ জনকেই আটক করতে সক্ষম হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি কালো রঙের ওয়াকিটকি সেট, ১টি কালো রঙের প্লাস্টিকের খেলনা পিস্তল, ১ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ৪টি ডিবি পুলিশের জ্যাকেট (কটি), ১টি কালো রঙের ইলেকট্রিক শক মেশিন, ১টি ব্লু রঙের চায়না লেজার লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিলভার রঙের হায়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-২৯২৯) জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এ ঘটনায় এসআই আজাদ বাদী হয়ে পদ্মা সেতু উত্তর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
নভেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।