এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর ‘হাতপাখা’ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই সভার আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আসন্ন নির্বাচনে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নির্বাচনী এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে মাওলানা মাকসুদুর রহমান ও মাওলানা শাহাদাত হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি এক জনসমুদ্রে পরিণত হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ঢাকা | ২০ জুন, ২০২৬
নওগাঁ | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।