এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিহার্য রয়েছে। বর্তমান দেশের প্রেক্ষাপট লক্ষ্যে করলে স্পষ্ট দেখা যায় দেশ চালাচ্ছেন নারীরা। তাছাড়া নারীদের অধিকার আছে স্বাধীনভাবে কথা বলা ও চলাফেরা করার। নারীদের অবদান না থাকলে কোন কিছুই করা সম্ভব না। তাই নারীদের প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের পুরুষদের নারীদের প্রতি সহনশীল হতে হবে। তাহলেই সম্ভব হবে উন্নত সমাজ গঠনের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তোলা। এসময় পুরুষদের পাশাপাশি নারীদেরকে সমানভাবে মূল্যায়ন করার আহ্বান জানান আন্তর্জাতিক নারী দিবসের বক্তারা।
স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে প্রথমবারে মতো বান্দরবানের থানচিতে বিভিন্ন বয়সী নারীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহন ও আনন্দ উল্লাস উৎসব মূখর পরিবেশে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ঙাইক্ষ্যং পাড়া নদীর ঘাটে সাংগু নদীর তীরে পাহাড়ের ক্ষুদ্র নৃগৌষ্ঠি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান খেলা ধুলা নারীদের নৌকা বাইচ প্রতিযোগীতা, আলোচনা সভা, বিজয়ীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি ( বিএনকেএস) অনুষ্ঠানের আয়োজন করেন। দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নের শুক্রবার সকালে "নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ প্রতিপাদ্যের নৌকা বাইচ প্রতিযোগীতা অংশ নেন, বলিপাড়া ইউনিয়নের দাকছৈ পাড়া নারী উন্নয়ন সমবায় সমিতি, মংনাই পাড়া নারী উদ্যোক্তা সমিতি,ঙাইক্ষ্যং পাড়া কিশোরী উন্নয়ন সংগঠন ও ঙাইক্ষ্যং পাড়া নারী উদ্যোক্তা কল্যাণ সমিতি।
থানচি উপজেলা প্রথমবার নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠান হওয়া নারী উদ্যোক্তারা আগামিতে নৌকার বাইচ,সুইটার, সাতার কাটা,বাইসারকেল, মোটর সাইকেল ড্রাইভিং, ফ্যাশন ডিজাইন,মাসরুম চাষের উপর প্রশিক্ষনের আওতায় আনার উর্ধত্বম কর্তৃপক্ষের নিকট দাবী রাখেন।
উপস্থিত থেকে নারীদের উৎসাহ দেন বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা,নারী সদস্যা গোপা চাকমা, মৌজা হেডম্যান য়ইনুপ্রু মারমা, সাংবাদিক মংবোওয়াংচিং মারমা,সহ এলাকার কারবারী গন্যমান্য ব্যক্তিবর্গ।
সেপ্টেম্বর ৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১১ নভেম্বর, ২০২৬
বিনোদন | ১১ নভেম্বর, ২০২৬
ভারত | ১১ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।