চট্টগ্রামের খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো অফিস:
১৮ মে, ২০২৪ ৭:৪৭ পিএম
শেয়ার করুন:
চট্টগ্রামের খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের মশলার বাজারে অ‌ভিযান চা‌লিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বি‌ভিন্ন অ‌ভিযোগে ৬ টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

শ‌নিবার (১৮ মে) দুপুর ১২ থেকে বিকাল ২টা পর্যন্ত প‌রিচা‌লিত এই অ‌ভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম জানান, ক্রয় বিক্রয়ের রশিদ প্রদর্শন না করা, নির্ধারিত দামের তুলনায় অধিক দামে মশলা ও পণ্য বিক্রয় করা, মূল্যতালিকা বিহীন মালামাল বিক্রয় ও মূল্যতালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মূল্য ও পরিমাণ না থাকার অ‌ভি‌যোগে ৬ টি মশলার দোকানকে ২৯ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়।

অ‌ভিযানে উপ‌স্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর ও পরিদর্শক মো: বেলাল। অ‌ভিযানে সহযো‌গিতা করেন কোতোয়ালী থানা পুলিশের এক‌টি টিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।