এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা আছিয়ার প্রতি ঘটে যাওয়া নৃশংসতার প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন।
গণিত বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, “আমরা আছিয়ার নির্মম হত্যার বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
আরেক শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, “স্বৈরাচারী শাসনে ধর্ষকদের পুরস্কৃত করা হতো। কিন্তু আমরা চাই, এই ঘৃণ্য অপরাধের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মার্চ ৯, ২০২৫
সেপ্টেম্বর ৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।