এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ৯ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ পাইথন (অজগর) সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার (২৮ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা অজগরটি গভীর অরণ্যে ছেড়ে দেন।
কাপ্তাই রেঞ্জ অফিসার মো. ওমর ফারুক স্বাধীন জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট সংলগ্ন শিলছড়িতে একটি পরিত্যক্ত জালের মধ্যে ১০ কেজি ওজনের অজগরটি আটকা পড়ে। বিষয়টি বন বিভাগের নজরে এলে সেটিকে উদ্ধার করে কর্ণফুলী রেঞ্জের সদর বিটের নিরাপদ ও ঠান্ডা পরিবেশে অবমুক্ত করা হয়।
অজগর অবমুক্তকালে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম, মো. আবু কাওসারসহ কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বন বিভাগ জানিয়েছে, এ ধরনের বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।