এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আয়োজনে আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের বিভিন্ন স্থানে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। উপস্থিত ছিলেন সংগঠনের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর বলেন, “তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্রদল দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা পরিবেশ সংরক্ষণের কাজ করছি।”
তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, সেটিকে সামনে রেখে আমরা সচেতনতা তৈরি ও বাস্তবায়নের কাজে এগিয়ে যাচ্ছি। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার স্বপ্নে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে সারাদেশে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, যা দলটির মিডিয়া সেলের ফেসবুক পেইজেও নিয়মিত আপডেট করা হচ্ছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
আগস্ট ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।