এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে খোকন মিয়া (২৮) নামের এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। ঘটনার পরপরই পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছিনতাইকারী মাসুদ ওরফে ‘জামাই মাসুদ’-কে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি।
বুধবার (১১ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১০ জুন ভোররাতে রংপুর থেকে স্ত্রী জাহিদা খাতুনকে নিয়ে ঢাকায় ফেরেন খোকন। তারা বাইপাইল এলাকায় পৌঁছালে বগাবাড়ি সুজুকি বাইক শোরুমের সামনে ছিনতাইকারী মাসুদ পথরোধ করে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় খোকন বাধা দিলে মাসুদ তার পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় খোকনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোকন রংপুরের মিঠাপুকুর থানার বালুয়া ভাটপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
অভিযুক্ত মাসুদ ওরফে রানা (৩৭) নেত্রকোনার পূর্বধলা থানার জামধলা গ্রামের সোলেমান মিয়ার ছেলে। সে আশুলিয়ার বাইপাইলসহ আশেপাশের এলাকায় নিয়মিত ছিনতাই করত।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নং-৩৪) দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে বাইপাইল এসএ পরিবহনের গলি থেকে মাসুদকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি কভারভ্যানের নিচ থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির, আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
ডিসেম্বর ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।