এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় ন্যায্যমূল্যে খাদ্য বিতরণের (ওএমএস) লক্ষ্যে ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে পৌরসভার নয়টি ওয়ার্ডের জন্য এই লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধনঞ্জয় বিশ্বাস, খাদ্য গুদাম কর্মকর্তা সানাউল্লাহসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ছয়টি পদের বিপরীতে আবেদনকারী ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়। লটারিতে নির্বাচিত ডিলাররা হলেন— ১ নম্বর ওয়ার্ডের বুড়াইচ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে রবিউল হক রিপন, ২ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি অফিস সংলগ্ন কেন্দ্র থেকে মোহাম্মদ রেজাউল করিম রেজা, ৩ নম্বর ওয়ার্ডের বাঁকাইল মাদ্রাসা কেন্দ্র থেকে আব্দুল মান্নান মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের ব্র্যাক অফিস সংলগ্ন কেন্দ্র থেকে আবু সালেহ মুসা, ৫ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন কেন্দ্র থেকে নূরউদ্দিন পরাগ এবং ৬ নম্বর ওয়ার্ডের মিঠাপুর কলেজ সংলগ্ন কেন্দ্র থেকে নাসিরউদ্দিন।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধনঞ্জয় বিশ্বাস জানান, খাদ্য বিভাগের বিধি অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। কোনো ডিলার যদি নিয়ম ভঙ্গ করেন, তবে তার ডিলারশিপ বাতিল করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২ আগস্ট, ২০২৬
বলিউড | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।