এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে শৃঙ্খলার অনুকরণীয় পরিবেশে। পরীক্ষার সময় কেন্দ্রে নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছনি সরকার নিয়েছেন এক অভিনব উদ্যোগ।
পরীক্ষার শুরুতেই তিনি ঘোষণা দেন, “যে শিক্ষার্থী পুরো সময় শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেবে এবং শৃঙ্খলা ও ভদ্র আচরণ বজায় রাখবে, তাকে পুরস্কৃত করা হবে।” এই ব্যতিক্রমী ঘোষণা শুনে শিক্ষার্থীদের মাঝে বাড়ে আগ্রহ ও উৎসাহ। সবাই নিজের সেরাটা দিতে চেষ্টা করে শৃঙ্খলা মেনে চলতে।
সবশেষে নবম শ্রেণির শিক্ষার্থী সামিহা সূচীকে ‘শ্রেষ্ঠ শৃঙ্খলিত পরীক্ষার্থী’ হিসেবে বেছে নেন শিক্ষক ছনি সরকার এবং তাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকরা এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
এ বিষয়ে শিক্ষক ছনি সরকার জানান, “শিক্ষার্থীদের শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, শৃঙ্খলা ও ভদ্রতা শেখানোও আমাদের দায়িত্ব। আগামীতে আরও এমন উদ্যোগ নেওয়া হবে।”
ডিসেম্বর ২৩, ২০২৫
আগস্ট ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
বলিউড | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।