আওয়ামী লীগের সভাপতি হান্নান মোল্লা গ্রেপ্তার

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
২৯ অক্টোবর, ২০২৪ ৯:৩১ পিএম
শেয়ার করুন:
আওয়ামী লীগের সভাপতি হান্নান মোল্লা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা হলেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা (৭০)।

সোমবার রাত ২টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ হান্নান মোল্যাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদেরকে আক্রমণ করা হয়। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গত ৯ সেপ্টেম্বর চাঁদাবাজি ও মারধরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।