এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী থানার উদ্যোগে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও যৌতুক প্রতিরোধে এক বিশেষ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলার ২নং পওাশী ইউনিয়নের পওাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) সঞ্জীব ঢালি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন আজ আমাদের সমাজের মরণব্যাধিতে পরিণত হয়েছে। এসব অপরাধ দমন করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। প্রতিটি নাগরিক যদি সচেতন হয়ে তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে অপরাধ নির্মূল সহজ হবে। পুলিশ তথ্যদাতার পরিচয় গোপন রাখবে।”
তিনি আরও বলেন, “যুব সমাজ আজ এসব অপরাধের মূল উৎস। তাই প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে নজরদারি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং পওাশী ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শিরিন সুলতানা, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন খান, জামায়াতপন্থী ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো. কবির হোসেন সিকদার এবং জামায়াতের যুব সংগঠনের সভাপতি মো. ছগির হোসেন খান।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উপস্থিত সকলে সমাজ থেকে অপরাধ নির্মূলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।