এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় পোলট্রি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর সুরম্য বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) দিবাগত গভীর রাতে মুখোশধারী ছয়জনের ডাকাত দল বাসায় ঢুকে দম্পতিকে মারধরের পর একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়।
গৃহকর্ত্রী বিলকিস আরা জানান, ডাকাতেরা প্রথমে রান্নাঘরের জানালার গ্রিল খুলে প্রবেশ করে। এরপর তারা স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। বাসার প্রথম তলায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিল। দ্বিতীয় তলায় ছেলের পরিবার থাকলেও তারা বাসায় ছিলেন না। ডাকাতেরা দুইতলায় উঠে আসবাবপত্র তছনছ করে প্রায় দেড়শ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় পাঁচ লাখ টাকা নগদ এবং আনুমানিক তিন লাখ টাকার ছয়টি ঘড়ি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ও জয়পুরহাটের সার্কেল এএসপি আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাত দলের সদস্যদের মুখ বাঁধা ছিল এবং তাদের বয়স ৩০ বছরের নিচে বলে ধারণা করা হচ্ছে।
গৃহকর্তা ইসমাইল হোসেনের ছেলে রাসেল হোসেন বলেন, “আমি বগুড়ায় ছিলাম। ডাকাতির খবর পেয়ে ছুটে এসেছি। মা-বাবাকে নির্যাতন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে পাঁচজন ডাকাতকে দেখা গেছে। একজন বাইরে পাহারা দিচ্ছিল।”
তবে এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় উল্লেখ রয়েছে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা ও ছয়টি দামি ঘড়ি লুটের কথা। মামলার বিষয়ে ওসি মাসুদ রানা বলেন, “প্রাথমিকভাবে গৃহকর্ত্রী দেড়শ ভরির কথা বললেও এজাহারে তারা ৩০ ভরির উল্লেখ করেছেন। বিষয়টি তদন্তসাপেক্ষ।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নভেম্বর ১৩, ২০২৪
জানু ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।