এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আবাসিক ভবন ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ছাত্রছাত্রীদের রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ জুন) কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এমবিবিএস কোর্সের ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পাশাপাশি আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে সবাইকে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা পড়বেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে আন্দোলন করে আসছিলেন। সর্বশেষ শুক্রবার (২০ জুন) মিলন চত্বরে অবস্থান কর্মসূচি এবং পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।
এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে ‘আন্দোলন দমন নীতির অংশ’ বলে আখ্যায়িত করেছেন, যদিও কর্তৃপক্ষ জানিয়েছে—এটি নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে।
এপ্রিল ৫, ২০২৬
নভেম্বর ১২, ২০২৫
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।