এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৮০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপারের দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত, এসআই আনোয়ারুল ইসলাম, এএসআইরফিকুল ইসলাম এএসআই আবু সাঈদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাতীবান্ধা থানার পিত্তিফাটা গ্রামস্থ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী টিনের শয়ন ঘরের ভিতর হতে ৭টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৬৮০বোতল ফেন্সিডিলসহ এক জন কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) পিতা রফিকুল ইসলাম, সাং-দোয়ানী পিত্তিফাটা ০২নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা জেলা-লালমনিরহাট।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।