এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গত ৫ আগষ্ট ছাত্র আনন্দোলনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন বিপ্লব ঘটেছে। স্বৈরাচার সরকার পতন হয়েছে। এই স্বৈরাচরী সরকার বিদেশে টাকা পাচার করতে করতে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। শনিবার বেলা ১১ টায় ফরিদপুর গোয়ালচামট পৌর অডিটোরিয়ামে ফরিদপুর জেলার সকল উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের দু:শাসন আামাদের ঘাড়ে চেপে বসেছিল। এই আওয়ামীলীগ সরকার গত ১৫ বছরে দেশের টাকা লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। । এই জালিম সরকার আলেম ওলামাদের অনেক নির্যাতন করেছেন। তাদের বিনা কারনে জেল, জুলম অত্যাচার করে কারাগারে পাঠিয়েছেন।
ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রয়ী যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, শারাফাত হুসাইন, ঢাকা উত্তরের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা মাহফুজ হায়দার,
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ আকরাম আলী, উপদেষ্টা আল্লামা হেলাল উদ্দিন, আবুল হুসাইন, হাবিবুর রহমান, মো: সালিমুল্লাহ খান,ফরিদপুর জেলার শখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা আবু বক্কর সিদ্দিকী, মাওলানা আনোয়ার হোসেন,মুফতি রওশন আহমদ, মুফতি শফিকুল ইসলাম ফরিদপুরী, মুফতি জাকির হোসেন ফরিদী, মুফতি মফিজুর রহমান, মুফতি আসাদুজ্জামান,তৈয়াবুর রহমান, মিজানুর রহমান মোল্যা, আহসান উল্লাহ, সাদেকুর রহমান সিদ্দিকী, আবু বক্কর সিদ্দিক বোয়ালমারী, যুব মজলিস এর সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারন সম্পাদক মুফতি মাহবুবুর রহমানসহ সকল উপজেলার নেতৃবৃন্দ।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সাধারন সম্পাদক মুফতি আবু নাসির এর সঞ্চলনা করেন। এসময় জেলার নয় উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মে ৩০, ২০২৪
ফেব্রু ২২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।