এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নাশকতা মামলায় ফরিদপুরের সালথার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো চার নেতা হলেন- সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক এ.জেড.এম. মুনির, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও উপজেলা ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।
বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মোহা. মামুন অর রশিদ মামুন।
তিনি বলেন, 'ঢাকার মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন ওই চার নেতা। ৬ সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।'
প্রসঙ্গ, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতলা নামক এলাকার একটি নাশকতা মামলার আসামি ছিলেন তারা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।