এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সোহরার হোসেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান । বক্তারা বলেন সুস্থ থাকতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তারা বলেন তাই লেখাপড়া পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষায় এ বিদ্যালয়ের অবদান তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন এই বিদ্যালয়ের প্রাক্তন অনেক কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিনিধিত্ব করছেন। ফরিদপুরে নারী শিক্ষায় ফরিদপুরে এ বিদ্যালয়টি বিগতদিনে অন্যতম ভূমিকা পালন করেছে এখনো তা অব্যাহত রয়েছে। বক্তারা বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন এবং আগামী দিনে ও এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ স্থানীয় জনসাধারণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অক্টোবর ৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।