সাভারে দিনমজুর দূর্জয় শেখ হত্যা: ক্লুলেস মামলার মূলহোতা লাবন গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
৩০ মে, ২০২৫ ৯:৪৮ পিএম
শেয়ার করুন:
সাভারে দিনমজুর দূর্জয় শেখ হত্যা: ক্লুলেস মামলার মূলহোতা লাবন গ্রেফতার

সাভারের বক্তারপুর এলাকায় দিনমজুর দূর্জয় শেখকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্লুলেস মামলা অনুসন্ধানের মাধ্যমে মূলহোতা লাবনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ মে) রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত লাবন (৩০), পিতা–মৃত লালমিয়া, সাং–বি-৭, বক্তারপুর, সাভার মডেল থানা, ঢাকা জেলার বাসিন্দা। নিহত দূর্জয় শেখ (৪৮) ছিলেন একজন দিনমজুর।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ মে) রাত আনুমানিক ১টার দিকে বক্তারপুরের কোর্টবাড়ী রোড সংলগ্ন মো. সুরুজ মিয়ার বাড়ির পেছনের গলিতে পূর্ব শত্রুতার জেরে লাবন ও তার সহযোগীদের সঙ্গে দূর্জয় শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দূর্জয়কে ছুরিকাঘাত করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।

হত্যাকাণ্ডের পর থেকেই লাবন পলাতক ছিল। গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ ও র‌্যাব-১০ যৌথভাবে অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস এই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।