এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অঞ্জন সেন গুপ্ত ও সঞ্জয় সেন গুপ্ত।
সোমবার দুপুরে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, হুমায়ুন, বিপ্লব ও শাকিল নামে তিন ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের কারণে তাদের ব্যক্তি ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
লিখিত বক্তব্যে অঞ্জন ও সঞ্জয় সেন গুপ্ত বলেন, অভিযুক্ত ব্যক্তিদের কাউকেই তারা পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত বিষয়ে প্রতিনিধিত্ব করার অনুমতি দেননি। তারা তাদের কোনো দলিল, সম্পত্তি বা আইনগত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের জন্য ঘুষ প্রদান এবং টাকা লেনদেনের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা জানান, কোনো আর্থিক সুবিধা ছাড়াই আলামিন নামে একজনকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছিল। তবে তিনি তাদের পক্ষে জমি বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় আইনজীবীর পরামর্শে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করা হয়।
তাদের দাবি, প্রয়োজনীয় নোটিশ প্রদান ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইন অনুযায়ী দলিল সম্পাদন করা হয়েছে। এ প্রক্রিয়ায় সরকারি নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ লেনদেন হয়নি।
সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের জমি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন সময় অর্থ ও সুবিধা দাবি করলেও তা না পাওয়ায় তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এ সময় তারা জানান, বর্তমানে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছেন। এ বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।