এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারে গণধর্ষণের শিকার হয়ে প্রাণ গেল ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীর। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় ওই ছাত্রীকে তিনজন মিলে ধর্ষণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই সাভার মডেল থানায় মামলা দায়ের হলে প্রধান আসামি সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাতক থাকা বাকি দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী আব্দুর রহিম।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
অন্যদিকে, সাভারের বেদেপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুরুল হক মোল্ল্যা নামের এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম।
সেপ্টেম্বর ২৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।