এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মাতুব্বর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মাতুব্বর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মোস্তাক মাতুব্বরের বড় ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২ এপ্রিল) বিকাল ৩টায় সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার কোষাভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সদরপুর থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে।
জানা গেছে, রাসেল মাতুব্বর ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। সদরপুর থেকে নিজস্ব মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া কোষাভাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যান। এ সময় রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় মহিলারা মোটরসাইকেলের শব্দ শুনে এগিয়ে এসে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব জানান, "আরোহী নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান এবং এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"
রাসেল মাতুব্বরের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছে। পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা নিচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।